সাতাকনিয়ায় চলাচলের রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্ব যতর ওয়ার্ডে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় একশত পরিবারের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তা বিগত কয়েক বছর ধরে একটি পরিবার দখল করে রেখেছে। তারা ওই রাস্তার ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করা হয়।
এলাকাবাসী জানান, রাস্তা দখল হয়ে যাওয়ার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট ছোট শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এমনকি কেউ মারা গেলে লাশ বহন করতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে দখলকৃত রাস্তা দখলমুক্ত করে এলাকার প্রায় একশত পরিবারের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন
নিয়াজু রহমান মেম্বার ঢেমশা ৫ নং ওয়াড, এমএ রহিম বিএনপি নেতা, আবদুর কাদের ,আবুল শরীফ, মোহাম্মদ আবদুল মোহাম্মদ আমীর সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।






