সাতকানিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সাতকানিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাতকানিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ছবি সংগৃহীত।

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩টায় সাতকানিয়া পৌরসভার এরাবিয়ান কনভেনশন হলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেফায়েত উল্লাহ (চক্ষু)-র সভাপতিত্বে এবং পৌর বিএনপি নেতা নূরুল আবছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দিন।

প্রধান অতিথি লায়ন হেলাল উদ্দিন বলেন, “জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাঁর প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ, শিক্ষা সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের কল্যাণে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “উন্নয়নের এই পথ কখনো সহজ নয়। ষড়যন্ত্র, অপপ্রচার ও নানা প্রতিবন্ধকতা সবসময়ই থাকবে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের পাশে দাঁড়ানো।”

তিনি বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, সততার পক্ষে। আমরা অনুৎপাদনশীলতার বিরুদ্ধে, উৎপাদনের পক্ষে। আমরা বিভেদের বিরুদ্ধে, ঐক্যের পক্ষে।”

লায়ন হেলাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। ব্যক্তি নয়, সংগঠনকে প্রাধান্য দিতে হবে। যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন এবং দলকে ব্যবসা নয়, বরং সেবার মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন, তারাই সংগঠনের প্রকৃত শক্তি।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে তৃণমূলকে শক্তিশালী করি, গণতন্ত্রকে সুসংহত করি এবং একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে নিজেদের নিয়োজিত করি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম, দীন মোহাম্মদ মনজুর ও ফৌজুল কবির ফজলু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. রহিম, নূরুল আবছার, অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী, অ্যাডভোকেট ওমর চৌধুরী, নাছির উদ্দিন, আব্দুল মোমেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন, ইমরান হোসেন, দিদার হোসেন বাপ্পী, শাহাদাত হোসেন, মো. ইলিয়াস, শামীম সিকদার, মাস্টার ইসমাইল, ছালেহ আহমদ, নাজির বাদশা, শহীদ, সেলিম বাংলা, মামুন চৌধুরী, আয়ুব মাস্টার, আমিন মাস্টার, আবু ছালেহ, মো. কালাম, কামাল উদ্দিন, যুবদল নেতা জামাল, শাহাদাত, জামাল হাকিম, শাহজাহান, লোকমান, বাদশা, বেলাল, স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস উদ্দিন, এমরান, আমির হোসেন, শ্রমিক নেতা আবু এবং জাসাস নেতা ইউসুফ।

সভাপতির বক্তব্যে শেফায়েত উল্লাহ (চক্ষু) মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে শহীদ राष्ट्रपति জিয়াউর রহমানের অসামান্য অবদান স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সভা শেষে সাবেক ছাত্রনেতা শহীদ ফকির ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।