সাতকানিয়ায় দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে উত্তম আমলের অধিকারী হতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এক ‘কর্মী শিক্ষা শিবির’ গতকাল শনিবার (১৮ এপ্রিল) উপজেলা জামায়াত কার্যালয় এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুস সোবহানের সভাপতিত্বে এবং সেক্রেটার তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াত কর্মী সমাজকর্মী বিষয়ের উপর আলোচনা পেশ বিরোধী দলীয় পার্লামেন্টারি কমিটির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি ।
ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহারিক জীবন বিষয়ের উপর আলোচনা পেশ করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ।
সমাপনী অধিবেশনে রুকুনিয়তের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং প্রস্তুতি বিষয়ের উপর আলোচনা পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন
"কেবল দুনিয়াবি পদমর্যাদা নয়, বরং সঠিক আকিদা ও আমলের মাধ্যমে রুকনিয়ত অর্জন করাই হলো একজন মুমিনের জীবনের প্রকৃত সফলতা। রুকনিয়তের মান অর্জনের মাধ্যমেই ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা এবং আখেরাতের কামিয়াবি হাসিল করা সম্ভব।"
তিনি আরো বলেন কর্মীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নিয়মিত জ্ঞান চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে এবং উত্তম আমলের অধিকারী হতে হবে তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দারসুল কোরআন, আদর্শিক আলোচনা এবং সাংগঠনিক শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।






