সাংবাদিকদের সম্মানে সাতকানিয়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে সাতকানিয়া প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশন।
শনিবার (১৪ মার্চ) বিকালে কেরানিহাটের উত্তর পাশে সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টে এসোসিয়েশনের চেয়ারম্যান ও আশশেফা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. নুরুল হকের সভাপতিত্বে এবং মা-শিশু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহিদুল ইসলাম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার আয়োজনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার সাংবাদিক জাহাঙ্গীর আলম, রাবেয়া মেমোরিয়াল হাসপাতালের এম.ডি এহসানুল মৌলা,
অলকেয়ার হাসপাতালের এম.ডি আবু বকর ছিদ্দিকী, হেল্থ কেয়ার হসপিটালের এম.ডি বিধান ধর প্রমূখ।
এছাড়াও সাতকানিয়ার প্রাইভেট হাসপাতালসমূহের কর্মকর্তাগণ এবং কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, এক সময় সরকারি হাসপাতাল ছাড়া এ অঞ্চলে আর কোথাও একটা ক্যানোলা পুশ করার ব্যবস্থাও ছিল না। প্রাইভেট হাসপাতালগুলো প্রতিষ্ঠিত হওয়ার পর চিকিৎসাসেবা সহজ ও সুলভ হয়েছে। রোগী ও স্বজনদের ভোগান্তি কমেছে। এই সেবাকে আরো বিস্তৃত করার ক্ষেত্রে তারা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।






