শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল

আনোয়ারা উপজেলার বটতলী হযরত শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের মাট প্রাঙ্গণে
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায়
এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন রাকিবের সঞ্চালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আলম,মোহাম্মদ হোসেন,এরফানুর রশিদ, আলফাজুর রহমান আরিফ,মোহাম্মদ মঈন উদ্দীন।
বক্তারা বলেন,আমাদের অঙ্গীকার,দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা,শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসান,ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার,আজকের এই মাহফিলে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অটল রাখেন, দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করেন। আমাদের ঐক্যই আমাদের শক্তি। ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জেল হোসেন জুয়েল, মোহাম্মদ রাশেদ ইকবাল,মোহাম্মদ জিকু,মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফখরুদ্দীন,রাশেদুল বশর, আনেয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান, ইমরান শফিউল,আরফাত,মোহাম্মদ ফাহিম,
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি- আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক- ফাহিম চৌধুরী
শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শেজাম, মোহাম্মদ রিদুয়ান,মোহাম্মদ জাকারিয়া,মোহাম্মদ তরিকুল, মোহাম্মদ খোকা,রিয়াদ হোসেন,মোহাম্মদ নয়ন, মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ লোকমান,মোহাম্মদ সাকিব,মোহাম্মদ মোরশেদ,মোহাম্মদ রিশাদ, মোহাম্মদ আজাদ,মোহাম্মদ শিহাব,মোহাম্মদ রাব্বি,মোহাম্মদ জিতু,মোহাম্মদ তারেক,মোহাম্মদ রবিন,মোহাম্মদ ইমন,মোহাম্মদ মিনহাজ,মোহাম্মদ রোহান,মোহাম্মদ তানবীর,মোহাম্মদ জিহান, মিজান প্রমুখ।






