লোহাগাড়ায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, জরিমানা ২ লাখ

লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অভেধভাবে মাটি কাটার অপরাধে ২ জনের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
এ সময় দরবেশহাট মওলার পাড়া সংলগ্ন এসএস ব্রিকফিল্ডের পাশে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ওসামা বিন মমতাজ (১ লাখ টাকা) এবং মো. সাইফুল ইসলাম (১ লাখ টাকা)। মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট মং এছেন দরবেশহাট বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি, সড়ক ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






