লোহাগাড়ায় প্রায় অর্ধলাখ শিশু পেল ভিটামিন ‘এ’ ক্যাপসুল
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলায় ৬ মাস থেকে ৩৯ মাস বয়সী ৪৭ হাজার ৭শত ৭০ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর লোহাগাড়ায় ২১৬টি অস্থায়ী কেন্দ্র, ১টি ভ্রাম্যমাণ কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২১৮টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৭৭০ জন শিশুকে বয়সভেদে লাল ও নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে শিশুদের ভিটামিন ‘এ’ এর ঘাটতি পূরণ করে অপুষ্টি, রাতকানা ও রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা প্রতিরোধ করা। অভিভাবকদের সচেতন অংশগ্রহণের ফলে লোহাগাড়ায় সফলভাবে ক্যাম্পেইন পরিচালনা করা সম্ভব হয়েছে।






