লোহাগাড়ায় অবৈধ ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা
লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর। এসময় অভিযানে অবৈধ পা৭চ ইটভাটার মালিকের কাছ থেকে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী লোহাগাড়ার চরম্বায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পারিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়।
জানা যায়, অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত ৫টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্ত জরিমানা আদায়কৃত ইটভাটার মালিকরা হলেন- মাইজবিলা মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানু ফ্যাকচারিং (4BM) এর মালিক জসিম উদ্দিন, মাইজবিলা আবাসন এলাকায় মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2) এর মালিক মো. গিয়াস উদ্দিন,চরম্বা নোয়ারবিলা রহমানিয়া ব্রিকস (CRB)এর মালিক নাছির উদ্দিন, চরম্বা রাজঘাট এলাকায় মেসার্স ইসলাম ব্রিকস ম্যানু ফ্যাকচারিং (IBM)এর মালিক মফিজুর রহমান, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB) এর মালিক নুরুল আলম বাহাদুর। তারা প্রত্যেকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানার আদায় করেন।
অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, অভিযান অবৈধ পাঁচ উটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।






