লামায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

"জবাবদিহির সংস্কৃতি, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। রোববার (৩ মে) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে লামা উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল ইসলাম রাসেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
সভায় প্রধান আলোচক লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরো বলেন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা বজায় রাখা সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই পারে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে।
আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ (ওসি) লামা থানা।
লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, কালের কন্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি নুরুল করিম আরমান, দৈনিক অর্থনীতির মো. সাহাব উদ্দীন,গিরি দর্প প্রতিনিধি এস.কে খগেশ প্রতি,কালবেলা প্রতিনিধি বিপ্লব দাশ,এনটিভির খন্দকার আমিনুল ইসলাম,জাগোরণ নিউজের নজরুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহনেওয়াজ, সাংবাদিক ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম,নববানীর মো. আলমগীরসহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।প্রতিবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে দিবসটি পালন করা হয়।









