লামায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী উদযাপন

"যেথায় থাকুক যে যেখানে বাঁধন আমাদের প্রাণে প্রাণে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) লামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লামা উপজেলা যুব বিভাগের সভাপতি ফরিদুল আলমের সঞ্চালনায় এবং লামা উপজেলা জামায়াতের আমির কাজী ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমির এস এম আবদুস সালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমেদ, আলীকদম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া বাবুল এবং লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল হাসান মারুফ।
অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং ইসলামি আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।









