লামায় জামায়াতের উদ্যোগে পানিবন্দি মানুষের মাঝে চিকেন খিচুড়ি বিতরণ

বান্দরবানের লামা পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (০৯ জুলাই)সংগঠনের লামা উপজেলা শাখার উদ্যোগে দুর্গত এলাকার মানুষের মাঝে রান্না করা চিকেন খিচুড়ি বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহামেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন,
কাজী ইব্রাহীম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখা।মোঃ আজিমুল ইসলাম, সেক্রেটারি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা।মোঃ শামসুল হক, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা শাখা।
এছাড়াও সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল ও নেতৃবৃন্দ খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।
খাবার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে লামার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় খেটে খাওয়া সাধারণ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছেন। এই দুর্যোগ মুহূর্তে মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী সাধ্যমতো দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে না যাওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সাথে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।









