লামায় বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে জাবেদ রেজা

বান্দরবানের লামা উপজেলা ও পৌরসভা এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) লামা উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের মাধ্যমে ১০০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে এই সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এছাড়াও অনুষ্ঠানে লামা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি জাবেদ রেজা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশে লামার বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।









