লামা মাতামুহুরী নদীতে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আব্দুল ওয়াদুদ সায়েম(১৮) পর্যটকের মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মিনঝিরি সাদা পাহাড়স্থ "হোয়াইট পিক ষ্টেশন "রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম (১৮) পিতা-মোহাম্মদ ছায়েফ উল্ল্যা,কদল ভুঁইয়া বাড়ি, সীতাকুণ্ড চট্টগ্রাম বলে জানা গেছে।
জানাযায়,লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ হোয়াইট পিক স্টেশন রিসোট থেকে একজন পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সকাল আনুমানিক ১১.৩০ মিনিটের সময় লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত হোয়াইট ফিক স্টেশন রিসোর্ট কাটা পাহাড়ে এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।পরে চট্টগ্রাম থেকে স্পেশাল ডুবুরি দল দুপুরে লামায় পৌছে নিখোজ পর্যটকের মরদেহ সন্ধা ৬.৪০ মিনিটে উদ্ধার করে।
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো.আবদুল্লাহ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করতে না পারায় চট্টগ্রাম থেকে স্পেশাল ডুবুরি দল কল করি তারা দুপুরে লামায় পৌছে নিখোঁজ পর্যটকের মরদেহ সন্ধা ৬.৪০ মিনিটে উদ্ধার করে।









