মীরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ১, সাংবাদিক সহ আহত ৩

মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে এক পথচারী ভিক্ষুকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে চালক ও হেলপার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পৃথক দুর্ঘটনায় আবদুল মান্নান রানা নামে এক সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে আব্দুর রহমান (৪২) নিহত হন। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় একজন ভিক্ষুক ছিলেন।
সোমবার দুপুরে মীরসরাই পৌরসদরে মহাসড়ক পার হওয়ার জন্য ডিভাইডারের পাশে দাঁড়িয়ে থাকা আবদুল মান্নান রানা নামে এক সাংবাদিককে চাপা দেয় রড় নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের স্ক্রেপবহনকারী একটি ড্রাম ট্রাক। আবদুল মান্নান রানা দৈনিক জনতা’র মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের আক্রমআলী সারেং বাড়ীর কামাল উদ্দিনের বড় ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর এলাকার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে মূহুর্তে উল্টে যায়। এসময় পথচারী ভিক্ষুক আব্দুর রহমানকে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এসময় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুরে মীরসরাই পৌরসদরে মহাসড়ক পার হওয়ার জন্য ডিভাইডারের পাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিক আবদুল মান্নান রানাকে চাপা দেয় রড় নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম গ্রæপের স্ক্রেপবহনকারী একটি ড্রাম ট্রাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার শারিরীক অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। দুর্ঘটনায় তার দুই পা থেঁথলে গেছে বলে জানা গেছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এসময় সড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, সোমবার দুপুরে মহাসড়ক পার হতে গিয়ে বিএসআরএম গ্রæপের স্ক্রেপবহনকারী দ্রæতগতির একটি ড্রাম ট্রাক চাপায় আবদুল মান্নান রানা নামে এক সাংবাদিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাইওয়ে পুলিশ ওই কোম্পানীর কয়েকটি গাড়ি জব্দ করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











