বৃহত্তর গর্জনিয়ায় বানভাসীদের মাঝে ওয়ার্ল্ড ভিশন-বিএনকেএস'র ত্রাণ বিতরণ করলেন ডিসি ও ইউএনও

রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে বানভাসী ৩০০ পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন-বিএনকেএস'র ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসক (ডিসি) মোঃ আঃ মান্নান ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।
ত্রাণের প্যাকেটে ছিল ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ প্যাকেট বিস্কুট ও ১ লিটার খাবার পানি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গর্জনিয়ায় ও বিকেলে কচ্ছপিয়া ইউনিয়নে এসব ত্রাণ বন্যাকবলিতদের মাঝে তুলে দেন তাঁরা।
বিতরণকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান, গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগড়া, ফিল্ড কমিউনিটি এন্গেজমেন্ট এন্ড পার্টনারিং এর কো-অর্ডিনেটর দেবাশিষ স্নাল, বলিপাড়া নারী কল্যান সমিতির (বিএনকেএস) প্রোগ্রাম ম্যানেজার শরৎ কুমার চাকমা, সিডিও সায়েদুল হক, সফিউল আলম প্রমূখ৷









