বিএনপির হুঁশিয়ারির মধ্যেও পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি পালন

পটিয়ায় ২৩ জুন নিষিদ্ধ আওয়ামীলীগের কোন কর্মসূচি পালন করতে দেয়া হবে না বিএনপি যুবদলের নেতাদের এমন হুশিয়ারি দেওয়ার পরও আওয়ামীলীগ কর্মসূচি পালন করলো পটিয়ায়।
পটিয়ার পাহাড়ের পাদদেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে নানা স্লোগান দিতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।
মঙ্গলবার (২৩ জুন)পটিয়া উপজেলার পাহাড়ী এলাকার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলটির ইতিহাস, ঐতিহ্য ও দেশের উন্নয়নে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার নামে নানা স্লোগান দেয়া হয়।
এ সময় নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এবং ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এদিকে পটিয়ায় কাযর্ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মসূচি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হিসেবে পরিচিত। বর্তমানে দলটির বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।






