বিএনপি নেতা অধ্যক্ষ এস এম মনজুরকে খুটাখালীর চেয়ারম্যান হিসাবে পেতে চাই এলাকার সর্বস্তরের জনতা

৯০' এর স্বৈরাচার বিরোধী সংগ্রামে কক্সবাজার জেলার মূখ্য সমন্বয়ক, চকরিয়া উপজেলা বিএন পির সাবেক যুগ্ন আহবায়ক, চকরিয়া জিয়া পরিষদের আহ্বায়ক, কক্সবাজার জেলা বি এন পির সদস্য, চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাহউদ্দিন আহমেদের বিশ্বস্ত সহচর অধ্যক্ষ এস. এম. মনজুরকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে পেতে চাই খুটাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
সর্মতকরা অধ্যক্ষ মনজুরকে চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষে দীর্ঘ দিন ধরে খুটাখালীর প্রতিটি গ্রামসহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ এর পাশাপাশি ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়া তিনি নিজেও ব্যাপক গণ সংযোগসহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন।
পাশাপাশি জনগণের দু:খ লাঘবে নানা প্রয়াশ চালিয়ে যাচ্ছেন। শুধু তা নয় দীর্ঘ বছর ধরে খুটাখালী ইউনিয়নের মানুষের অধিকার আদায়সহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়া অবহেলিত খুটাখালীর দু:খ দূর্দশা দুর করতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে লিখিত আবেদনও করেছেন। যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে এবং হবে।
এলাকার হাজারো নেতা কর্মী অধ্যক্ষ এস এম মনজুর এর সাথে রয়েছেন । নেতা কর্মীরা সাংবাদিকদেরকে বলেন দলের দু:সময়ের কান্ডারী গণ মানুষের আস্থাভাজন এবং সময়ের যোগ উপযোগী নেতা আমাদের সকলের এবং পুরো চকরিয়া উপজেলার মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ এস এম মনজুরকে খুটাখালীর চেয়ারম্যান হিসাবে চাই। তারা আরো বলেন, ওনার মত সৎ ও যোগ্য ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে খুটাখালী মডেল ইউনিয়নে রুপান্তরিত হবে।
অপরদিকে অধ্যক্ষ মনজুর বিগত আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুমের পাশাপাশি নানা হয়রানীর শিকার হন। শুধু তা নয় তিনি হাসিনা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছিলেন। বর্তমানেও তিনি থেমে নেই। প্রতিনিয়ত দলের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দলের দূর্দিনের এ কান্ডারীকে এখন খুটাখালীর চেয়ারম্যান হিসাবে পেতে মরিয়া খুটাখালীর জনগণ।
পূর্বপাড়া এলাকার ওমর ফারুখ, ডাক্তার এনামুল হক এ প্রতিবদেককে জানান,খুটাখালীর মানুষের একটাই প্রাণের দাবী অধ্যক্ষ মনজুরকে চেয়ারম্যান নির্বাচিত করা।
সরেজমিনে দেখা যায় বর্তমানে সাধারণ জনগণের জরিপে অধ্যক্ষ এস এম মনজুর ভোটের মাঠে অনেকটা এগিয়ে রয়েছেন। যদিও এখনো নির্বাচনী তফসিল সরকার ঘোষণা করেননি। তবু এলাকার সর্বস্তরে চেয়ারম্যান নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা, কল্পনা।







