বারখাইন জুমহুরিয়া মাদ্রাসায় বুখারি ও মিশকাত শরিফের সমাপনী অনুষ্ঠান

আনোয়ারা উপজেলার বারখাইন জামেয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসায় সহীহ বুখারি শরিফ ও মিশকাত শরিফের সমাপনী দিবস এবং খতমে বুখারি ও খতমে মিশকাত স্মারক-২০২৬ এর মোড়ক উম্মোচন ও বার্ষিক পুরস্কার বিতরণ সভা শনিবার (২০ জুন) সকালে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
অনুষ্ঠনের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সাইয়্যিদ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈনউদ্দিন আশরাফী।
বিশেষ অতিথি ছিলেন, ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, রাঙ্গুনীয় সরকারী কলেজের ইসলাকি স্পাডিজ বিভাগের প্রধান ড. আবদুল মাবুদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল আজিম,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ,মাওলানা শেখ মুহাম্মদ সরওয়ার হোসাইন, সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ জেহাদী, মুহাম্মদ আবদুল মাজেদ,মুহাম্মদ নুরুল আবছার ও আবুল বশর প্রমুখ।
অনুষ্ঠানে মিশকাত শরিফের সমাপনী দিবস এবং খতমে বুখারি ও খতমে মিশকাত স্মারক-২০২৬ এর মোড়ক উম্মোচন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।






