বাঁশখালীর সরলে জাফরুল ইসলাম চৌধুরীর উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা সেলিম মেম্বার আবারও তৎপর, এলাকায় ক্ষোভ, উত্তেজনা!
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বাঁশখালীর সরলে জাফরুল ইসলাম চৌধুরীর উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা সেলিম মেম্বার আবারও তৎপর, এলাকায় ক্ষোভ, উত্তেজনা!

বাঁশখালীর সরলে জাফরুল ইসলাম চৌধুরীর উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা সেলিম মেম্বার আবারও তৎপর, এলাকায় ক্ষোভ, উত্তেজনা!
ছবি সংগৃহীত।

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা একডজনেও বেশি মামলার আসামি সেলিম মেম্বার আবারও তৎপর। ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগের এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও তার সমর্থকদের উপর হামলা এবং গুলি বর্ষণে নেতৃত্বদানকারী সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সেলিম এক ডজনেরও বেশি মামলার আসামি হয়ে সম্প্রতি জামিনে বের হন। জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কার্যক্রম পরিচালনা ও গোপন তৎপরতায় লিপ্ত হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তাছাড়া বর্তমানে তার বিরুদ্ধে আরও একটি মামলায় ওয়ারেন্ট থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারছেনা।

জানা গেছে, সেলিম মেম্বার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সাবেক আলোচিত আওয়ামী এমপি মোস্তাফিজুর রহমানের অত্যান্ত বিশ্বস্ত ক্যাডার। দলীয় প্রভাব খাটিয়ে তাকে সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করা হয়। ৫ আগস্টের পর আওয়ামী লীগের এমপি মোস্তাফিজ ও তার চাচা চেয়ারম্যান রশিদ পালিয়ে গেলেও সেলিম মেম্বার ফিরে আসেন। নিজেকে প্যানেল চেয়ারম্যান পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করলে সে সম্প্রতি জামিনে বের হন।

সুত্র জানায়, সম্প্রতি জেল থেকে জামিনে এসে আবারও তৎপর এই আওয়ামী লীগের ক্যাডার। খোঁজ নিয়ে জানা গেছে, একাধিক মামলার আসামি সেলিম মেম্বার সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ভাগিয়ে নিতে প্রচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই একাধিক গোপন বৈঠকের পাশাপাশি নানা স্থানে দৌড়ঝাঁপ করতেও দেখা গেছে তাকে। সরকারি দলের একটি অংশের সাথে আতাত করে সেলিম মেম্বারকে এই পদে বসানোর পায়তারা হচ্ছে বলেও এলাকায় খবর প্রকাশিত হয়েছে। বাঁশখালীর সবচেয়ে জনপ্রিয় ও চার বারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও বিএনপি নেতাকর্মীদের উপর প্রকাশ্যে গুলি বর্ষণকারী এই আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কখনো মেনে নেবেনা স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, সেলিম মেম্বার এখনো কিভাবে এলাকায় বিচরণ ও গোপন কার্যক্রম পরিচালনা করে তা আমাদের বোধগম্য নয়। সে ওয়ারেন্টভুক্ত আসামি হলেও পুলিশ তাকে গ্রেফতার করছেনা। সে এলাকায় আওয়ামী লীগের লোকজনকে সংঘটিত করছে।

সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাস হলেও ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ সেলিম ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রকাশ্যে কিভাবে ঘুরাফেরা করে। ৫টি মামলার আসামী জামিনের ৩ দিনের মাথায় সরল বাজারে তার ইন্ধনে বিবি আমেনার সন্তানকে হত্যার নির্দেশ দেয়।ছেলেটি এখনও চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ সেলিম কিভাবে কার ইন্ধনে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবী করে। ৩০২ ধারা মামলার আসামী হওয়া সত্ত্বেও তাকে কেনো গ্রেফতার করা হচ্ছেনা এই প্রশ্ন সাধারণ মানুষের।

এদিকে সেলিম মেম্বার সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ভাগিয়ে নিতে অপচেষ্টা এবং লবিং তদবির ও দৌড়ঝাঁপ করার খবরে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে সেলিম মেম্বারকে গ্রেফতারের দাবি জানিয়েছে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।