বাঁশখালীতে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন হেফাজত আমিরের
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বাঁশখালীতে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন হেফাজত আমিরের

বাঁশখালীতে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন হেফাজত আমিরের
বাঁশখালীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের খোঁজ খবর নিতে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বাঁশখালীতে এসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এসময় তিনি বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে বন্যা দূর্গতদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় এসময় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি জসিম উদ্দিন, নায়েবে আমির ও জিরি মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা হাফেজ খোবাইব বিন তৈয়ব, পটিয়া মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি ইকরাম হোসাইন অদুদী, বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আইয়ুব বাবুনগরী, বাঁশখালী উপজেলা হেফাজতের আমির মাওলানা নুরুল হক সুজিশ, পৌরসভা আমির মাওলানা হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন খান জসিম, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, হেফাজত নেতা মাওলানা জুনাইদুর রশীদ শওকী  প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের কালে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমি বাঁশখালীর মানুষকে দেখতে এসেছি। দোয়া করতে এসেছি। যৎ সামান্য হাদিয়া ক্ষতিগ্রস্ত কিছু মানুষের হাতে তুলে দিচ্ছি। আগামীতে আরও ব্যাপকভাবে আবার আসব। সংগঠনের নেতাকর্মী আলেম ওলামাদের তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, মানুষের খেদমত করা অন্যতম বড় এবাদত।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, বাঁশখালীতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়েছে। সরকার দূর্গত এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে পারেনি। অনেক মানুষ এখনো পানিবন্দি। রাস্তাঘাট বন্যায় ক্ষতবিক্ষত হয়েছে। তিনি অবিলম্বে দূর্গত এলাকায় পর্যাপ্ত বরাদ্দ ও ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবি জানান। মাওলানা সাজিদুর রহমান বলেন, সরকারের পাশাপাশি আমরা হেফাজতের পক্ষ থেকে ফান্ড কালেকশন করে বাঁশখালীসহ চট্টগ্রাম, কক্সবাজার এলাকার ক্ষতিগ্রস্ত উপজেলা গুলোতে পুনর্বাসন কাজ চালাব ইনশাআল্লাহ।

নায়েবে আমির ও জিরি মাদ্রাসার পরিচালক আল্লামা খোবাইব বিন তৈয়ব বলেন, আমরা বাঁশখালীতে হেফাজত আমির ও মহাসচিবের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছি। চকরিয়া, পেকুয়া সাতকানিয়া এবং চন্দনাইশেও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে আমরা ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো মেরামত ও সংস্কারের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছি। তিনি সরকারী বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি সংগঠন ও আলেম ওলামাদের বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

পরে হেফাজত আমিরের পক্ষে আজ বাঁশখালীর বাহারছড়া, ইলশা, সরল, মিনজিরিতলাসহ বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।