বাঁশখালীতে প্রেসিডেন্ট জিয়ার খনন করা খাল ভরাট ও বাঁধ নির্মাণের সময় আওয়ামী লীগ নেতা আটক ৬ মাসের কারাদন্ড, জরিমানা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বাঁশখালীতে প্রেসিডেন্ট জিয়ার খনন করা খাল ভরাট ও বাঁধ নির্মাণের সময় আওয়ামী লীগ নেতা আটক ৬ মাসের কারাদন্ড, জরিমানা

বাঁশখালীতে প্রেসিডেন্ট জিয়ার খনন করা খাল ভরাট ও বাঁধ নির্মাণের সময় আওয়ামী লীগ নেতা আটক ৬ মাসের কারাদন্ড, জরিমানা
বাঁশখালীতে খালে বাঁধ নির্মাণ ও মাটি কাটার অভিযোগে দন্ডপ্রাপ্ত শফিকুর রহমান।

বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা  আদর্শ গ্রাম খালের দুইটি মুখ অবরুদ্ধ করে বাঁধ নির্মাণ ও খাল ভরাটের সময় শফিকুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে হাতে নাতে আটক করে ২ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভরাট করা খালের মাটি নিজ খরচে ভরাট এবং অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন।
সরেজমিনে দেখা গেছে, রবিবার রাত সাড়ে ১২ টার দিকে পরিচিত অভিযানে সোমবার বিকাল ৩ টা পযর্ন্ত ওই আওয়ামী লীগ নেতা নিজ খরচে বাঁধ অপসারণ ও খালের মাটি পুনরায় ভরাট করে দেন।
দন্ডপ্রাপ্ত শফিকুর রহমান বৈলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেচুরিয়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

জানা গেছে,  বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭-৭৮ সালে নিজ হাতে একমাত্র খনন করা খাল হচ্ছে চেচুরিয়ার এই খালটি। উক্ত খাল দিয়ে বৈলছড়ি ইউনিয়নের পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি জলকদর খাল হয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। নিয়মিত জোয়ার-ভাটা হওয়া বৈলছড়ি ইউনিয়নের একমাত্র সচল এই খালটিতে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাঁধ নির্মাণ করে মাছ চাষের পরিকল্পনা করে স্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। একদিকে ভরাট অন্যদিকে খাল খনন করে খালটি এক প্রকার জবর দখল করে নেন ওই প্রভাবশালী। এমনকি খালের উভয় পাড়ের বেশ কিছু খাস জায়গাও জবর দখল করে মাছ চাষের প্রস্তুতি নিচ্ছিলেন শফিকুর।
খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি টিমও অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন জানান, অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা অবস্থায় স্কেভেটরসহ শফিকুর রহমান ও তার লোকজনকে দেখতে পাই। অভিযানের বিষয়টি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শফিকুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তিনি দোষ স্বীকার করলে উক্ত অপরাধে চেচুরিয়া এলাকার বাসিন্দা শফিকুর রহমানক (৫০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি জানান, জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত জানান, ওই আওয়ামী লীগ নেতা খালের কথা গোপন রেখে মাটি কাটার অনুমতি চেয়ে একটি আবেদন করেছিলেন। কিন্তু তার আগেই তিনি খালে বাঁধ দেন এবং উভয় পাশের মাটি কেটে বিক্রি করে দেন। উপজেলা প্রশাসনের অভিযানের পর সোমবার নিজ উদ্যোগ বাঁধ অপসারণ ও কেটে ফেলা মাটি আবার ভরাট করে দিয়েছেন। বাঁধ অপসারণ ও ভরাটের সময় উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত লোকজন উপস্থিত ছিলেন।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।