বাঁশখালীতে নারীসহ ২ মাদক কারবারি গ্রেফতার
বাঁশখালীতে অভিযান চালিয়ে এক নারীসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বড়ুয়াপাড়া এলাকা থেকে এই মাদক কারবারিদের গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেন বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভা ২নং ওয়ার্ড উত্তর জলদী বড়ুয়াপাড়া এলাকার মৃত ময়ুরধন বড়ুয়ার মেয়ে শেফালী বড়ুয়া (প্রকাশ লিপি) (৫০) ও একই এলাকার বিমল কান্তি বড়ুয়ার ছেলে দিপায়ন বড়ুয়া (৫১)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা উত্তর জলদী বড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী শেফালী বড়ুয়া ও দিপায়ন বড়ুয়াকে ৪০ লিটার চোলাই মদসহ আটক করে থানা পুলিশ।
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।






