বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক
বাঁশখালীতে আটক ৩ ডাকাত

বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে জনগনের সহায়তা ধাওয়া করে ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তাকের কাছ থেকে বেশকিছু ধারালো দেশীয় অস্ত্র এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউপির চেচুরিয়া গ্রামের ৭নং ওয়ার্ডস্থ মন্টু দোকান এলাকায় সামনে পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- নুর মোহাম্মদ (৩৭), পিতা- মৃত আব্দুর রহিম, মাতা- মৃত আমিনা খাতুন, সাং-বিলপুর, পেঁচু হাজির বাড়ী, ৯নং ওয়ার্ড, উপজেলা, আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, কামরুল ইসলাম শেখ (৪৯), পিতা- ইউসুফ আলী শেখ, মাতা- ফাতেমা বেগম, সাং- পাগলা শ্যামনগর, থানা- ফকিরহাট, জেলা- বাগেরহাট, এবং শাহাদাত হোসেন (৩৫), পিতা- মৃত মোঃ ইব্রাহিম, মাতা-মরিয়ম বেগম, সাং- সৈয়দ কুচাইয়া, খলিফার বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম।

বাঁশখালী থানার এসআই কাজী আবু কাউছার, এএসআই মোঃ মনির হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি পিকআপযোগে পেকুয়া এলাকা থেকে বাঁশখালীর দিকে ডাকাতির উদ্দেশ্যে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন পিকআপ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার মন্টু দোকানের সামনে গাড়িটি আটক করা হয়।
এসময় পিকআপ গাড়িতে থাকা উপরোক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে পালিয়ে যায়। 
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, আটককৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি এবং গাড়ি থেকে ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার কাটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। 
প্রাথমিক জিঙ্গাসাবাদে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে উক্ত এলাকায় সমবেত হয়েছিল বলে স্বীকার করেন। এছাড়া তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।