বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ইয়াসমিন পারভিন, মোহাম্মদ ইয়াছিন, ব্যাংক এশিয়ার প্রতিনিধি সালমা রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান এবং এনজিও প্রতিনিধি নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।






