বাঁশখালীতে চাচার হাতে ভাতিজা খুন!

বাঁশখালীতে নাছির উদ্দিন নামের আপন চাচার হাতে মোহাম্মদ হাসান (২৫) নামে এক ভাতিজা নিহত হয়েছে। নিহত মোহাম্মদ হাসান বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব বৈলগাঁও মাধবীপাড়া এলাকার আবুল বাশারের ছেলে। এই ঘটনায় গুরুতর আহত পিতা আবুল বাশারের অবস্থাও আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও মারামারির ঘটনা ঘটে। এ সময় চাচা নাছির উদ্দিন, তাঁর স্ত্রী শাহেদা বেগমসহ প্রতিপক্ষের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই আবুল বাশার ও ভাতিজা মোহাম্মদ হাসান গুরুতর আহত হন। তাঁদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাসান মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হামিদ জানান, চাচা নাছির ও তাঁর স্ত্রীসহ লোকজনের হামলা ও লাঠির আঘাতে ভাতিজা মোহাম্মদ হাসান নিহত হয়েছে। হাসানের পিতার অবস্থাও আশঙ্কাজনক।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






