বাঁশখালীতে কবরস্থানে লাশ দাফনে বাধা, মসজিদ কমিটির দুর্নীতি নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বাঁশখালীতে কবরস্থানে লাশ দাফনে বাধা, মসজিদ কমিটির দুর্নীতি নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

বাঁশখালীতে কবরস্থানে লাশ দাফনে বাধা, মসজিদ কমিটির দুর্নীতি নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক কবরস্থানে এক গৃহবধূর লাশ দাফনে বাধা দেওয়ার প্রতিবাদ ও মসজিদ কমিটির দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। 
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর পরই শেখেরখীল ইউনিয়নের আলী বলি পাড়া জামে মসজিদ মাঠেই বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন মুসল্লীসহ এলাকার জনসাধারণ। 
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ওই এলাকার জনৈক খলিলুর রহমানের পুত্রবধূ এক সন্তানের জননী জান্নাত আরা মারা গেলে তার লাশ স্থানীয় কবরস্থানে দাফনে বাধা দেয় সাবেক মেম্বার ও মসজিদ কমিটির নেতা গিয়াসউদ্দিন। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং  স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর দুপুর ২টার দিকে জান্নাত আরার লাশ দূরের অপর একটি কবরস্থানে দাফন করা হয়। দূরবর্তী ওই কবরস্থানে ধানক্ষেত মাড়িয়ে লাশ নিয়ে যেতে এলাকাবাসী ও স্বজনদেরকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক মেম্বার গিয়াস উদ্দিন জানান, জান্নাত আরার স্বামী আনিস আহমেদ দীর্ঘদিন ধরে শহরে বসবাস করায় এবং সমাজের সঙ্গে তাদের সুসম্পর্ক না থাকায় পারিবারিক কবরস্থানে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়নি । তিনি আরো বলেন, যে মহিলা মারা গেছে, সে শহরে থাকতো, তাই তিনি সামাজিক কবরস্থানে মাটি পাওয়ার অধিকার রাখেন না। এছাড়াও ওই মহিলা সমাজের জন্য কোন অবদান রাখেননি বলেও তিনি জানান। 
সমাজের স্থায়ী বাসিন্দা হওয়া স্বত্বেও কেন ওই মহিলাকে দাফনে বাধা দেওয়া হয়েছে,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কবরস্থানে জায়গা সংকুলান না হওয়ায় তাকে দাফন করা সম্ভব হয়নি। 
এদিকে লাশ দাফনে বাধা ও মসজিদ কমিটির নানা দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় মুসল্লীরা শেখেরখীল আলী বলীপাড়া জামে মসজিদ, কবরস্থান ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করা জমি ও অনুদানের টাকা দীর্ঘদিন ধরে ওই গিয়াস উদ্দিন ওরফে গিয়াস মেম্বারের নিয়ন্ত্রণে থাকায় এবং হিসাবের স্বচ্ছতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনের মাধ্যমে জনসমক্ষে হিসাব প্রকাশ করার জন্য ৭ দফা দাবি উপস্থাপন করা হয়। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,  মসজিদের নামে সাড়ে ৭ কানি জমি থাকা স্বত্ত্বেও মসজিদটিকে জরাজীর্ণ করে রাখা হয়েছে, কোন সংস্কার বা উন্নয়ন করা হয়নি মসজিদের । এছাড়াও  আয়-ব্যয়ের হিসাব  গ্রামবাসীকে না জানিয়ে  আত্মসাতের অভিযোগও করেন এলাকাবাসী।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাসিন্দা সাইফ খোকন বলেন, মসজিদের নামে চাঁদা আদায় থেকে শুরু করে সবকিছুতে সমান অংশগ্রহণ থাকলেও সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবারের কেউ মারা গেলে কবর দিতে বাধা দেন ওই গিয়াস উদ্দিন মেম্বার। উচ্চবিত্ত পরিবারের কেউ মারা গেলে তিনি কবরস্থ করতে বাধা দেন না। এই বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসলেও প্রভাবশালী হওয়ায় গিয়াস উদ্দিনের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পান না। মসজিদের নামে বিপুল পরিমাণ সম্পদ থাকা স্বত্ত্বেও মসজিদকে জরাজীর্ণ রেখে, মসজিদের  কল্যাণে খরচ না করে নিজের কব্জায় রেখে স্বার্থ হাসিল করারও অভিযোগ করেন তিনি । তবে তৃতীয় পক্ষের জনৈক ছাদেক হোছাইন আলাপ আলোচনার মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় মসজিদের আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা এনে  এলাকাবাসীর মতামতের ভিত্তিতে মসজিদ ও মাদ্রাসা পরিচলনা করার দাবী জানান তিনি ।

ছবির ক্যাপশন: বাঁশখালীতে লাশ দাফনে বাধার প্রতিবাদ এলাকাবাসীর বিক্ষোভ ( বামে) ও (ডানে) বাধা প্রদানকারী মসজিদ কমিটির পক্ষে বক্তব্য প্রদানের দৃশ্য




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।