বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি রবিউল হক, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান খন্দকার সালাহউদ্দিন কামাল, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, গন্ডামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি, সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার, পুঁইছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তানজিম আক্তার, বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত, চাম্বল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আহমদ সফা, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী প্রমুখ।
সভায় গত মাসে জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ায় বাঁশখালী থানার ওসি রবিউল হককে ধন্যবাদ জানানো হয়। একইসাথে উপজেলায় অপ-সাংবাদিকতা রোধ, আইনশৃঙ্খলার উন্নতির ধারাবাহিকতা রক্ষা করাসহ আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।






