বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার কমিটির মাসিক সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানি আকন, বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হক, বাঁশখালী পৌরসভার প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, বাঁশখালী হাসপাতালের প্রধান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নাজমা আক্তার, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন কামাল, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দাশ, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার, গন্ডামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি, ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী প্রমুখ।
এ সময় এমপি জহিরুল ইসলাম বলেন, "মাদক, ইয়াবা, মাটিকাটা, বালু উত্তোলন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি এবং সন্ত্রাসীসহ খারাপ মানুষের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমার কাছে এসবের স্থান নেই।" তিনি কোনো সুপারিশ, কোনো তদবির কিংবা কোনো অজুহাত না শুনে এই জাতীয় লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।






