বন্যায় ক্ষতিগ্রস্ত ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চুনতি ইউনিয়নের আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে তার পক্ষ থেকে প্রায় অর্ধশত ব্যক্তিদের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজ বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে যারা দীর্ঘদিন ধরে ক্যান্সারের মতো জটিল রোগে ভুগছেন, তাদের কষ্ট আরও বেড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের সামর্থ্যবান সবাই এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার অঙ্গীকার। ভবিষ্যতেও চুনতি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখব।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আজিজুল হক মনু, শওকত আলী, ফরিদুল আলম মেম্বার, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, আবদুল আলিম, সাহাবুদ্দিন, ওয়াহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয়রা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবদুল আজিজকে ধন্যবাদ জানান।






