ফুলতলী সৈকতে বিপজ্জনক স্পিডবোট আর মোটরসাইকেলের দৌরাত্ম্যে বিরক্ত পর্যটক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ফুলতলী সৈকতে বিপজ্জনক স্পিডবোট আর মোটরসাইকেলের দৌরাত্ম্যে বিরক্ত পর্যটক

ফুলতলী সৈকতে বিপজ্জনক স্পিডবোট আর মোটরসাইকেলের দৌরাত্ম্যে বিরক্ত পর্যটক
ছবি সংগৃহীত।

সকালের লবণভেজা বাতাস, নীল সমুদ্রের ঢেউ আর একান্ত নির্জনতার অনুভূতি—চট্টগ্রামের আনোয়ারা পারকি ও ফুলতলী সমুদ্রসৈকত সম্প্রতি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিনই এখানে ভিড় বাড়ছে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের। ফুলতলী এখন নতুন গন্তব্য, যেখানে প্রকৃতির নির্জনতা অনেককে টেনে আনে। এটিকে এখন একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা বলে মনে করা হচ্ছে।

প্রতিদিন সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও জমে ওঠে পারকি সমুদ্রসৈকতের পার্শ্ববর্তী ফুলতলী সমুদ্রসৈকতে। শহরের কোলাহলছাড়া শান্ত পরিবেশ আর ঢেউয়ের শব্দ মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি হয় পর্যটকদের জন্য।

পর্যটক বৃদ্ধির সঙ্গে সৈকতে বেড়েছে লাইফ জ্যাকেট ছাড়া বিপজ্জনক স্পিডবোট ও মোটরসাইকেলের নৈরাজ্য। স্পিডবোটের অতিরিক্ত ভাড়া আদায়, জোরপূর্বক আসন পূর্ণ করা এবং চরম নিরাপত্তাহীনতার মতো নানা হয়রানি ও নৈরাজ্যের অভিযোগ তুলেছেন সৈকতে আসা পর্যটকরা।

ফুলতলী সৈকতে আসা পর্যটকরা অভিযোগ করে বলেন, পারকি সমুদ্রসৈকতে পর্যটকদের হয়রানির অভিযোগ থাকলেও হঠাৎ করে এসব স্পিডবোট, বিচ ইজিবাইক ও মোটরসাইকেলের নৈরাজ্য এখানেও বেড়ে চলেছে। বিভিন্ন সময়ে স্পিডবোটের অতিরিক্ত ভাড়া আদায়, জোরপূর্বক আসন পূর্ণ করা এবং চরম নিরাপত্তাহীনতার মতো নানা হয়রানির ঘটনাও ঘটে এখানে। এসব বিষয়ে ফুলতলী সমুদ্রসৈকতে ব্যক্তিমালিকানায় গড়ে ওঠা রাজকুটির কর্তৃপক্ষকে পর্যটকরা একাধিকবার জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, স্পিডবোট, বিচ ইজিবাইক ও মোটরসাইকেল নৈরাজ্যের সিন্ডিকেটের কবলে তারাও অসহায়।

সৈকতে পরিবার নিয়ে ঘুরতে আসা হালিশহরের এস এম আলমগীর বলেন, 'স্ত্রী-সন্তানদের নিয়ে পারকি সমুদ্রসৈকত থেকে স্পিডবোটের মাধ্যমে ফুলতলী সমুদ্রসৈকতে আসি। তাদের বোটে নিরাপত্তার জন্য কোনো লাইফ জ্যাকেট ছিল না। এখানে এসে সৈকতের কাদামাটির ভেতর নামিয়ে দিয়েছে আমাদের। এখানে এসেই পড়েছি আরেক বিপাকে; সৈকত চরে বাচ্চা নিয়ে হাঁটাও যাচ্ছে না বিচ ইজিবাইক ও মোটরসাইকেলের দৌরাত্ম্যে।'

স্থানীয় ব্যবসায়ী আবরার সালেহ বলেন, 'এসব নিবন্ধনহীন স্পিডবোটে নিরাপত্তার জন্য কোনো লাইফ জ্যাকেট নেই, এছাড়া বিচের মধ্যে বেপরোয়া মোটরসাইকেলের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এতে করে পর্যটকরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আমাদের কথা শোনে না। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে ফুলতলী সৈকত পর্যটক হারাবে।'




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।