পটিয়ায় শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পটিয়া উপজেলার উত্তর কচুয়াই এলাকায় শোহাদায়ে কারবালা স্মরণে এক আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বাদ এশা উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে ১০তম শোহাদায়ে কারবালা স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ, উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া ১নং ওয়ার্ড শাখা এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী), অধ্যক্ষ, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, চট্টগ্রাম।
বিশেষ বক্তা ছিলেন মাওলানা তানভিরুল ইসলাম আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী), খতীবে মুকাররম, উত্তর ছনহরা বাইতুল ইকরাম জামে মসজিদ, পটিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুজ্জামান আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী), খতীবে মুকাররম, উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদ, পটিয়া এবং সুপার, হাবিবি সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য তৈয়ব খান, উপজেলা যুবদল নেতা ও সমাজসেবক ইউসুফ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাসেল, গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া শাখার সভাপতি মোজাহের, ব্যাংকার জামাল উদ্দিন, জসিম উদ্দিন, আবছার, শহীদ, দিদার, ফোরকান, মাহাবুব, ইকবাল কন্ট্রাক্টর, বোরহান, শামসুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, মুরব্বি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা কারবালার শিক্ষা, ত্যাগ ও আত্মোৎসর্গের তাৎপর্য তুলে ধরে বলেন, মানবতার মুক্তি এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় হযরত ইমাম হোসাইন (রাদিয়াল্লাহু তা'আলা আনহু)-এর আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক অনুকরণীয় আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ, কিয়াম এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।






