পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

পটিয়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করেছে বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ।
সোমবার (২২ জুন) বিকেলে খলিল মীর কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে বড়লিয়া ইউনিয়ন। ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখে নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় দলটি। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবদুল মান্নান তালুকদার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাবিব উল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল সিকদার সুমন, ক্যাপ্টেন আবু তৈয়ব, সাজ্জাদ হোসেন রুবেল, শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ম্যাচটি ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।






