পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছরপূর্তি উদযাপন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছরপূর্তি উদযাপন

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছরপূর্তি উদযাপন
ছবি সংগৃহীত।

পটিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি’র ১৬ বছরপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় পটিয়ার কর্ণফুলী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে”—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ছিল কথামালা, শুভেচ্ছা বিনিময়, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক বলেন, “পটিয়া শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অনন্য ঐতিহ্য বহনকারী এ জনপদে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো এ ধারাবাহিকতা ধরে রাখবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, খোরশেদ আলম, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, নুরুল আরশাদ চৌধুরী, অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক নেতা আসিফ সিরাজ, ডা. তাসলিম চৌধুরী, কবি মোদাচ্ছের আলী, শিশুসাহিত্যিক শিবু কান্তি দাশ, অধ্যাপক অজিত মিত্র, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, কবিয়াল আবু ইউসুফ, অধ্যাপক ভগীরথ দাশ, মাসুদ বকুল, মুজাহিদুল ইসলাম, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, প্রধান শিক্ষক এটিএম তোহা, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, বিশ্বজিৎ দাশ, এস এম হারুনুর রশীদ, আনোয়ার হোসেন, সিরাজুল মোস্তফা রাজু, মীর এরশাদুর রহমান, লিয়াকত আলী, সৈয়দ মিয়া হাসান, কাউসার আলম, মুজিবুল হক, আলমগীর আলম, রুম্পী চৌধুরী, মনজুর আহমদ, তপা গুহ, বিশ্বজিৎ সিংহ, সমীর দে, হামেদ হাসান, নয়ন দে ও রাজন দে-সহ চট্টগ্রাম ও পটিয়ার বিভিন্ন সাহিত্য, শিল্প ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে লোকশিল্পে বিশেষ অবদানের জন্য কবিয়াল আবু ইউসুফ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের জন্য অধ্যাপক ভগীরথ দাশকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সংগঠনচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রত্যয়ের সদস্য জয় শীল, নিতাই পদ নাথ, হৈমন্তী দে, নীহারিকা পাল ও মনিষাকে ‘সেরা সংগঠক পুরস্কার’ প্রদান করা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রত্যয়ের শিক্ষার্থীরা দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও তবলার লহড়া পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। গুণীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সংগঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।