পটিয়ায় কক্সবাজার- চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়ে নিহত ১, আহত ১

পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় কক্সবাজার থেকে- চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি চলন্ত ট্রেনে কাটা পড়ে এক নারী শ্রমিক নিহত এবং অপর এক নারী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দুপুরে শ্রীমাই ব্রিজ সংলগ্ন বিলে কাজ শেষে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার- চট্টগ্রাম গামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন দুই নারী শ্রমিক।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন।
আহত নারী শ্রমিকের নাম কামরুন নাহার (৫০) স্বামী মালেক তিনি মহেশখালী উপজেলার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন আহত কামরুন নাহারকে উদ্ধার করে দ্রুত প্রথমে পটিয়া হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরন করেন ।
নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।






