নাইক্ষ‍্যংছড়ির ৩৯ নং সীমান্ত পিলারের বিপরীত মিয়ানমার অংশ থেকে, এলো মর্টারশেল ও গোলাগুলির তুমুল শব্দ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

নাইক্ষ‍্যংছড়ির ৩৯ নং সীমান্ত পিলারের বিপরীত মিয়ানমার অংশ থেকে, এলো মর্টারশেল ও গোলাগুলির তুমুল শব্দ

নাইক্ষ‍্যংছড়ির ৩৯ নং সীমান্ত পিলারের বিপরীত মিয়ানমার অংশ থেকে, এলো মর্টারশেল ও গোলাগুলির তুমুল শব্দ
ছবি সংগৃহীত।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আরসা-আরকান আর্মির মধ্যকার গুলি বিনিময় আর ২ টি মর্টারশেলের প্রকট আওয়াজ কেঁপে উঠেছে এপার । যাতে ভয়ে অনেক কাঠুরিয়া পালিয়ে এসেছে নিরাপদে। যাদের কয়েকজন এই তথ্য দেন  এ প্রতিবেদককে। ঘটনার সময় ভারী অস্ত্রের এসব ফায়ারের ঘটনা ঘটলেও  হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার ( ২৪ মার্চ)  দুপুর ১ টা থেকে দেড়টার  মধ্যে এ ঘটনা ঘটে।

কাঠুরিয়া সৈয়দ কাশেম ও রোহিঙ্গা করিম বক্সু এ প্রতিবেদককে বলেন,তারা প্রতিদিন ন্যায় বাঁশ কাটতে যায় সীমান্তের ৩৯ পিলার সংলগ্ন বাংলাদেশ অংশে। বাঁশ কাটার শেষের দিকে হঠাৎ গোলাগুলির আওয়াজ শুনে তারা অপেক্ষা করে। পরে শুনতে পান পরপর ২ টি মর্টার শেলের আওয়াজ। এর পর প্রচন্ড গোলাগুলি। অন্তত ২০/২৫ রাউন্ড গুলির এ আওয়াজ শুনে তারা দ্রুত পালিয়ে আসে। 
তারা আরো বলেন, ঘটনাস্থল ঘুমধুমের তুইঙ্গাঝিরি বিওপি এলাকার সীমান্তের জিরো লাইনে বা মিয়ানমার অংশে।
অপর একদল গ্রামবাসী জানান,খবর পেয়ে বিজিবির একটি টহলদল এ সীমান্তে টহল দিতে দেখা গেছে মঙ্গলবার দুপর থেকে।
তারা আরো বলেন,গত ২ দিন ধরে এ সীমান্তে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী  আরকান আর্মি বনাম আরসা ও আরএসও এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। হয়তো তারই পরিনতিতে গোলাগুলির এ ঘটনা।
তবে তারা এ ঘটনায় হতাহতের কোন সংবাদ বা তথ্য দিতে পারেন নি এ প্রতিবেদককে । অপরাপর সূত্র থেকেও হতাহতের খবর পাওয়া যায় নি। গোলাগুলির ঘটনা ঘটেছে। 
তারা বলেন,মর্টার শেল এখন মিয়ানমার বিদ্রোহী আরকান আর্মির হাতে রয়েছে। আর একে-৪৭ সহ ভারী অস্ত্র সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে  অপর বিদ্রোহী গোষ্টি আরসা ও আরএসও বাহিনীর মধ্যে।
তারা নিয়মিত সীমান্তে মর্টার শেল ব্যবহার করে আসছে। যাতে বিগত দিনে বাংলাদেশ অংশের তুমব্রু কোনার পাড়া,মধ্যে পাড়া পশ্চিমপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে এসে পড়ে। যাতে  নিহত হন ২ জন আর আহত হয় ডজনাধিক।
৩৪ বিজিবি অধিনায়ক কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের
সাথে যোগাযোগ করা হলে ও কোন জবাব পাওয়া যায়নি।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”