নাইক্ষ্যংছড়ির বাইশারীর কুখ্যাত হোসন ডাকাত 'র্যাবের হাতে আটক

বহু মামলার আসামী বাইশারীর কুখ্যাত হোসন ডাকাত 'র্যাব'হাতে আটক হয়েছে।
আটকের পর তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করলে থানা পুলিশ তাকে মঙ্গলবার দুপুরে বান্দরবান আদালতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি পুলিশ।
সুত্র আরো জানান,হোসন আহমদ প্রকাশ হোসন ডাকাত দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর রাবার বাগান ও রামুর ইদগড় ঢালায় ডাকাতিরসহ নানা অপরাধ করে আসছিল। সে পলাতক আসামী। পুলিশ হন্য হয়ে খুঁজলেও তাকে পাওয়া যাচ্ছিল না।
সে আত্মগোপনে ছিল ককসবাজারে।পরে
সোমবার রাতে ককসবাজারস্থ 'র্যাব-১৫ এর একদল চৌকস দল তাকে ককসবাজারের একটি হোটেল থেকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশে সোপর্দ করে।
তার আটকের খবরে বাইশারীতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তাদের দাবী অন্যান্য ডাকাতদের এভাবে আটক করা হউক।
থানার অফিসার ইনচার্জ মো: আবদুল বাতেন মৃধা বলেন,আটক ডাকাত হোসনের বিরুদ্ধে অস্ত্র,ডাকাতী, নারী ও শিশু নির্যাতন সহ বেশ মামলা রয়েছে।
তাকে মঙ্গলবার দুপুরে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।









