নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বিশেষ অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল ২০২৬) পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলামের নির্দেশনায় এএসআই রণজিৎ কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজ্ঞ আদালত কর্তৃক মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ রুবেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রুবেল (পিতা: আবদুস সাত্তার) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুল হক মৌলভীর বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বুধবারই তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম।









