নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বনের ভেতরে অবৈধ ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বনের ভেতরে অবৈধ ইটভাটা তৈরী করেছে বহিরাগত প্রভাবশালিরা। আর এ ইটভাটাই পুড়ানো হচ্ছিল পাশের বনের কাঠ। বন উজাড় করে অবৈধভাবে পরিচালিত এ ইটভাটার খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ )দুপুরে ১ টা নাগাদ এ অভিযান চালান উপজেলার বাইশারী ১নং ওয়ার্ডের কাগজিখোলা এলাকায় তৈরী নজরুল ইসলাম নামের প্রভাবশালীর গড়া ইটভাটায়। নানা অনিয়ম ও কয়লাররপরিবর্তে কাঠ পুড়ানোসহ ইত্যকার অনিয়মের কারনে মালিাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্র গুলো জানা যায়, স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলামের মালিকানাধীন ওই ইটভাটায় দীর্ঘ দিন ধরে কয়লার পরিবর্তে বনের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিল। খবর পেয়ে পরিবেশ
অধিদপ্তর ইটভাটাস্থল কাগজি খোলায় এ অভিযান পারিচালনা করেন।
অভিযান চলাকালীন ইটভাটার সরেজমিনে দেখা যায়, কয়লার আড়ালে বনের কাঠ ব্যবহার করে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছিল ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, “অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় নজরুল ইসলামের ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, “অভিযুক্ত ইটভাটাটির কোনো বৈধ কাগজপত্র নেই। তারা কয়লার মিথ্যা অজুহাত দিয়ে বন উজাড় করছে। জরিমানার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশের ভারসাম্য নষ্ট করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”









