নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ইয়াবা সহ আটক-২

নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনোয়ারুল ইসলাম এর নির্দেশনায় এসআই (নিঃ) সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোর্স সহ গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ২ টা ৪০ মিনিটের সময় বাইশারী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাইশারী বাজার ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বে খাইরুল আমিনে ভাড়া দোকানের ভিতর ২৯ (উনত্রিশ) পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ২ (দুই) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন মিজানুর রহমান (৩৬)
পিতা-সৈয়দ নুর। সাইফুল ইসলাম (২৯)
পিতা-নুরুল হাকিম।
উভয়ের বাড়ি হলুদ্যাশিয়া, ওয়ার্ড নং-০৫, বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। ১৫ এপ্রিল আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।









