নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমার অংশের রাইট ক্যাম্প এলাকা থেকে, ৩ দফায় বিদ্রোহিদের গোলাগুলি আওয়াজ শুনতে পেল সীমান্তের মানুষ

দু'দিনের মাথায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ নম্বর পিলার সংলগ্ন তুমব্রু পয়েন্টে ফের গোলাগুলির শব্দ শুনতে পেয়েছ তুমব্রু বাজার সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।
বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩ দফায় এ সব গুলির আওতায় আসে এখানে।বিষয়টি নিশ্চিত করে
তুমব্রু বাজার ব্যাবসায়ী আবদুর রহমান,সরওয়ার কামাল ও আলী আকবর ও সিএনজি সমিতির নেতা নুরুল আবসার।
তারা বলেন,গত সোমবারের পর দ্বিতীয় দফায় এ ধরণের গুলির শব্দ তারা শুনেন।
তাদের ধারণা ,ওপারে আরসা ও আরএসওকে লক্ষ্য করে এ গুলি ছুঁডেন বিদ্রোহী আরকান আর্মি। এসব গুলি ছোঁড়া হয় বাংলাদেশ অংশের তুমব্রু বাজার ঘেষা সীমানার ওপারে মিয়ানমার অংশের তুমব্রু রাইট ক্যাম্প থেকে। যা ৩৪ বিজিবি অধিন তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়।
তারা আরো বলেন,এর দু'দিন আগে পার্শ্ববর্তী ঘুমধুম বিওপি এলাকায় কয়েশ রাউন্ড ব্রাশ ফায়ার করে অপর একদল
বিদ্রোহী আরকান আর্মি।
ঘুমধুম সিএনজি সমিতির নেতা নুরুল
আবসার বলেন,দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩ দফায় ১৬/১৭ রাউন্ড অস্ত্রের শব্দে তুমব্রু বাজার সহ পুরো এলাকার মানুষ শুনেছেন। যেহেতু সীমান্তে কাঁটাতার ফাঁকা রয়েছে সেহেতু রাতের অন্ধকারে বিদ্রোহী আরকান আর্মি কী করে বসে বুঝা যায় না তাই অনেকে আতংকিতও হয়।









