নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণের বিকট শব্দ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পৃথক ২ পয়েন্টে ফের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার ( ৭ মার্চ) সকালে সীমান্তের
৪২ ও ৪৩ পিলার এবং ৪৬ ও ৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রগুলো জানান,শনিবার সকাল
পৌঁণে ৯ টার দিকে প্রথম ঘটনা ঘটে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা
পয়েন্টের ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝখানে বিকট শব্দে ১ টি স্থলমাইন বিস্ফোরণ ঘটে।
এ সীমান্ত বসবাসরত মোহাম্দ আবদুচ্ছালাম,ছৈয়দ কাশেম ও মো:কালু বলেন,হঠাৎ সীমান্তে আওয়াজ শুনে তারা খুবই ভয় পান তারা। ঘটনাস্থল ছিল ৪২ ও ৪২ পিলার এলাকায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না এখনও খবর পায় নি।
এ দিকে সীমান্তে ৪৬ ও ৪৭ নম্বর পিলার
আরেকটি স্থলমাইন বিস্ফোরণের আওয়াজ শুনতে পান সকাল ১১ টার সময়। স্থানীয় কয়েকজনে জানান,হয়তো কোন বন্য প্রাণী মাইনের উপরে পড়লে উক্ত বিস্ফোরণের ঘটনা ঘটে।









