নাইক্ষ্যংছড়ি রেজুপাড়া বিজিবির অভিযানে এক লক্ষ্য ইয়াবা সহ আটক -১

বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন (পুরুষ) আসামী আটক করতে সক্ষম হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
(২৭ জুন শনিবার ) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুপাড়া বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ হতে ৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালুছড়া পাতাবাড়ির আসামীর নিজ বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মিজানুর রহমান (২৬), পিতা-হোসেন আলী, গ্রাম-বালুরছড়া, পোস্ট-মরিচ্যা, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার’কে ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, আটককৃত আসামীকে এবং পলাতক ৪ জন যথাক্রমে । হোসেন আলী, পিতা-মোজাফর হোসেন, মোঃ তারেক হোসেন, পিতা-হোসেন আলী, উভয়গ্রাম-বালুরছড়া, পোস্ট-মরিচ্যা, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার, গ। কামাল উদ্দিন (প্রকাশ সাইত্রিশ কামাল), পিতা-মৃতঃ মির আহমদ, গ্রাম-পুর্ব গোয়ালিয়া পালং, পোস্ট-খুনিয়াপালং, থানা-রামু এবং জেলা-কক্সবাজার এবং ঘ। মনজুর খলিবা, পিতা-আলী, গ্রাম-পাতাবাড়ী, পোস্ট-হলদিয়াপালং, উপজেলা-উখিয়া এবং জেলা-কক্সবাজার’কে আসামী করে বার্মিজ ইয়াবা ট্যাবলেট’সহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।









