নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে অস্ত্র ও গুলি সহ আটক ২

নাইক্ষ্যছড়ি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে চাই্যলাতলী এলাকার ঘরম শিয়া নামক জায়গা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৯ এপ্রিল বিকাল ৫ টার সময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় বলে জানান পুলিশ । আটকৃতরা হলেন বাইশারী ইউনিয়নে ৭ নং ওয়াড়ের, মৃত্যু ইসাহাক মাস্টারে ছেলে, আতাউল্লাহ (কলিম) ৩২
ও উত্তর বাইশারীর শফির ছেলে মোঃ হারুন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কলিম ও হারুনের চলাফেরা সন্দেহজনক হলে বেশ কিছুদিন ধরে তারা প্রশাসনের নজরে ছিল।
বিষয় টি নিশ্চিত করেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক। এই সংবাদ লেখা কালীন পর্যন্ত তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়া চলমান। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাননি থানা পুলিশ।









