নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় তৃতীয় দিনেও এলো ২ বিস্ফোরণ বিকট শব্দ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে তৃতীয় দিনের মতো পৃথক স্থানে ২ টি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার ( ৮মার্চ) সকালে সীমান্তের
৪৪ ও ৪৫ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রগুলো জানান,রোববার সকাল
পৌঁণে ১১ টার দিকে প্রথম ঘটনা ঘটে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা
পয়েন্টের ৪৪ পিলার এলাকায়। দ্বিতীয় ঘটনা ঘটে একই দিন সকাল সাড়ে ১১ টায় ৪৫ নম্বর পিলারের কাছাকাছি। এতে বিকট শব্দে ২ টি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সীমান্ত বসবাসরত লোকজন বলেন,হঠাৎ সীমান্তে আওয়াজ শুনে তারা খুবই ভয় পান তারা। ঘটনাস্থল ছিল ৪৪ ও ৪৫ পিলার এলাকায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না এখনও খবর পায় নি।
শুক্রবার বিকেলে ৫১ পিলার এলাকায় ১ টি মাইন বিষ্ফোরণে
আব্দুল জাব্বার নামের এক কাঠুরিয়ার পায়ের গোড়ালী উড়ে যায়। সে এখন ককসবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবারও পার্শ্ববর্তী এলাকায় পৃথক ২ স্থানে মাইন বিষ্ফোরণের ঘটনা ঘটে।









