নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

বিজিবির অভিযানে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির টহল দল কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামিকে আটক করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১ জুন সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৩২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে অভিযান চালায়। সেখানে উখিয়া থানার বালুখালী হিন্দুপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুল ইসলামকে (২২) তল্লাশি করে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, আটককৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।









