নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক, জেলার শ্রেষ্ঠ

বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাম্মেল হক।
এ জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও পুরুস্কৃত করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে জেলা পুলিশ কল্যাণ সভা শেষে পুলিশ সুপার
মো:ওহাবুল ইসলাম খন্দকার তাকে পুরস্কার তুলে দেন।
শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মো: মোজাম্মেল হক বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে জনগনের সেবায় নিয়োজিত রেখেছি।
এ অর্জন সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর।
শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









