ধানের সাথে শত্রুতা! বাঁশখালীতে রাতের আঁধারে কৃষকের স্বপ্ন পুড়িয়ে দেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ধানের সাথে শত্রুতা! বাঁশখালীতে রাতের আঁধারে কৃষকের স্বপ্ন পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ধানের সাথে শত্রুতা! বাঁশখালীতে রাতের আঁধারে কৃষকের স্বপ্ন পুড়িয়ে দেওয়ার অভিযোগ
বাঁশখালীতে কীটনাশক প্রয়োগে ধ্বংস করে দেওয়া ধানি জমির একাংশ।

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা মিজান বাড়ি এলাকায় এক অসহায় কৃষকের ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত রবিবার (২২ মার্চ) রাতে এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হওয়ার পর সোমবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত গোলাম হোছনের ছেলে কৃষক মাওলানা আবুল কালাম বাড়ির পাশে তার নিজ জমিতে ধানের চাষ করেন। একই এলাকার কবির আহমদের ছেলে মনজুর আহমদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে কীটনাশক প্রয়োগ করে পুরো ধান ধ্বংস করে দেন।
সোমবার সকালে স্থানীয় লোকজন দেখেন, রাতের আঁধারে কৃষক মাওলানা আবুল কালামের ধান ক্ষেতে ঘাস পোড়ানোর কীটনাশক প্রয়োগ করে। এতে পুরো ধান ক্ষেতের রঙ পরিবর্তন ও বিবর্ণ হয়ে ফসলি জমি ধ্বংস হয়ে যায়। মারা যায় মাঠের সব ধান গাছ।
ক্ষতিগ্রস্ত কৃষক মাওলানা আবুল কালাম অভিযোগ করে জানান, স্থানীয় মনজুর আহমদ নামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে বিষ প্রয়োগ করেছেন। এতে তার স্বপ্নের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় মোহাম্মদ ওসমান, ওমর ফারুক ও মাহমুদুল হাসান জানান, ওই ব্যক্তি প্রতি বছরই কোননা কোনভাবে লোকজনের ফসল নষ্ট করে। সে কারো শালিস বিচার মানেনা। তারা বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
ইউপি সদস্য আলী হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। অভিযুক্ত ব্যক্তি ও পরিবারকে স্থানীয় শালিস বিচারে উপস্থিত হতে বলেছি। এধরনের ন্যাক্কারজনক ঘটনা শুধু একজন কৃষকের নয়, পুরো সমাজের জন্যই হুমকিস্বরূপ।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার জানান, কারো সাথে ব্যক্তিগত শক্রতা ও রেষারেষি থাকলে ক্ষেত ফসলের উপর তার প্রয়োগ ঘটানো অন্যান্ত অমানবিক। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।