দেড় শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী দিল চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন

আনোয়ারায় দেড় শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছেন সামাজিক ও মানবিক সংগঠন চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চুন্নাপাড়া ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহসভাপতি মৌলানা মোহাম্মদ ইউনুস, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ নিজাম, সৌদি আরবপ্রবাসী মো. জসিম উদ্দিন ও দুবাইপ্রবাসী মো. রাশেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকেরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এলাকার অসচ্ছল ১৫০ পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন।






