দস্তিদার হাটে ২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার কেওচিয়া ও দস্তিদার হাট ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত ৪৮তম ২ দিনব্যাপী বার্ষিক ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২৬ ও ২৭ মার্চ (বৃহস্পতিবার ও শুক্রবার) দস্তিদার হাট চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন গারাংগীয়া দরবারের অন্যতম খলিফা শাহছুপি মাওলানা আব্দুল হালিম রশিদী। এতে প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হারুন অর রশিদ চরখানায় পটিয়া
প্রধান বক্তা তার আলোচনায় বলেন, "সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পবিত্র কুরআনের আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বর্তমান পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ ঐশী বিধান ছেড়ে মানব রচিত মতবাদের দিকে ধাবিত হচ্ছে। একমাত্র ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমেই ইহকাল ও পরকালে মুক্তি সম্ভব।"
মাহফিলের দ্বিতীয় দিনে অধিবেশন অনুসারে সভাপতিত্ব করেন হাফেজ মোজাফফর আহমদ । মাওলানা আব্দুল গফুর । মাওলানা আব্দুল মালেক । মাওলানা হাফেজ মামুনুর রশিদ । আলোচনা পেশ করেন হাফেজ শাহ আলম। মাওলানা জামাল উদ্দিন জাহেদুল ইসলাম র ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দ্বীনি আলোচনা পেশ করেন মাওলানা মোছলেহ উদ্দিন ফারুকী । মাওলানা মুফতি মুহাম্মদ হারুন । মাওলানা আহমদ বিন সালাম । মাওলানা হেলাল উদ্দিন জিহাদি । মাওলানা মোঃ জুবায়ের । মঞ্চে উপস্থিত ছিলেন দস্তিদার হাট ব্যবসায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ
দুই দিনব্যাপী এই মাহফিলে দস্তিদার হাট ও আশপাশের এলাকার শত শত ধর্মপ্রাণ তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।






