ডেঙ্গু প্রতিরোধে বান্দরবানে BRAC ও মানবিক পাঠশালার সচেতনতা কর্মসূচি

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ অভিযান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
BRAC– এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে Manobik Pathshala Youth Foundation– সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাড়ির আঙিনা ও আশপাশের জমে থাকা পানির উৎস পরিষ্কার করার আহ্বান জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
মানবিক পাঠশালা ইয়ূথ ফাউন্ডেশন বান্দরবানের টিম লিডার মো ইয়াছিন আরাফাত বলেন
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বান্দরবানে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ অভিযান–২০২৬ কর্মসূচিতে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। BRAC–এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া। মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সচেতন হতে হবে।
আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা যাবে।









